ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরো কয়েক দিন বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। খাতা পুনর্নিরীক্ষণের পর উত্তীর্ণ বা ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা যেন আবেদনের পর্যাপ্ত সুযোগ পান, সে লক্ষ্যেই তিনি এই আহ্বান জানান।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যা মোটেও সন্তোষজনক হয়নি। পাসের হার মাত্র ৫২ শতাংশ। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির কার্যক্রম শুরু করেছে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗