14 November 2026, 19:44 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Source: Meherpur Pratidin / Politics

সংবাদ থেকে

সারাদেশে আওয়ামী লীগের অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি।

শনিবার বিকেল ৪টার দিকে হাউলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাঁঠালতলা বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সোলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. তরিকুল ইসলাম রানা, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম ইকবাল, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending