পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী: রিজভী
Source: Dhaka News24 / Politics

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের করা ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় ‘শেখ হাসিনাকে পলাতক অপরাধী’ উল্লেখ করে তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

