14 November 2026, 20:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু-আতঙ্ক

Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামে এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ প্যাঁচানো রয়েছে। এর সঙ্গে তারও দেখা গেছে। এছাড়াও বস্তুটির উপরে “সাবধান-বিপদজনক” লেখা আছে। বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।

Original report: Jamalpur News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending