হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত

সংবাদ থেকে
“সুস্থতার জন্য দৌড়”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘হাজীগঞ্জ মিনি ম্যারাথন-২০২৬ (সিজন-১)’ প্রতিযোগিতা। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মোট ৭৫০ জন প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো হাজীগঞ্জ উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকা এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি মূলত চারটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল—১৫ থেকে ৩০ বছর (এ গ্রুপ), ৩১ থেকে ৪০ বছর (বি গ্রুপ), ৪১ থেকে ৬০ বছর (সি গ্রুপ) এবং নারী বিভাগ (এফ গ্রুপ)। প্রতিযোগীদের জন্য নির্ধারিত দৌড়ের দূরত্ব ছিল ৬ কিলোমিটার। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় শুরু হয়ে হাজীগঞ্জ বাজার বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗