14 November 2026, 22:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কপ৩১ সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু তহবিল দুর্নীতিমুক্তভাবে খরচ নিশ্চিত চায় জামায়াত

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

তুরস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাঁচটি দাবি জানিয়েছেন, সেগুলোকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১ এ অংশ নেওয়া প্রতিনিধি দল। তবে বাংলাদেশের জন‍্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, সেটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব‍্যবহার করা হয়, তা-ও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ ভেন‍্যুর বাংলাদেশ প‍্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস‍্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস‍্য ব‍্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

এ সময় তিনি বলেন, পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending