14 November 2026, 22:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

Source: Arthosuchak / Economy

সংবাদ থেকে

আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে তথ্য-উপাত্তের কারসাজি করে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ বেশি দেখানো হয়েছিল। অর্থনীতির সাতটি খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পেয়েছে জিডিপির হিসাব নিয়ে পরিচালিত ফরেনসিক অডিট।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হিসাবের ওপর ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

ড. তিতুমীর বলেন, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত বয়ান তৈরি করেছিল। এটি ছিল পরিকল্পিতভাবে জাতীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার অংশ। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending