প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
Source: Mymensingh Pratidin / Bangladesh

সংবাদ থেকে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবসময় আছে বর্তমান সরকার। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে।
Original report: Mymensingh Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗