চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংবাদ থেকে
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সারা দেশের ন্যায় চাঁদপুরেও মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ৮ উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬ শতাধিক কিন্ডারগার্টেনের নার্সারি থেকে ৫ম শ্রেণির সর্বমোট ৭ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার তিনটি কেন্দ্র ১ হাজার ৯৭২ জন, হাজীগঞ্জ উপজেলা তিনটি কেন্দ্রে ১ হাজার ৯০০ জন, হাইমচর উপজেলার একটি কেন্দ্রে ৫৭৬ জন, কচুয়া উপজেলার একটি কেন্দ্রে ৩৮৪ জন, মতলব উপজেলার দুইটি কেন্দ্রে ১হাজার ৫৬ জন, শাহরাস্তি উপজেলার একটি কেন্দ্রে ৬৯৪ জন এবং ফরিদগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে ১ হাজার ৩০৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
দুপুর ১১ টায় চাঁদপুর শহরের হাসান আলী স্কুল এবং মাতৃপীঠ স্কুল কেন্দ্রে পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗