14 November 2026, 22:07 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবি ও সম্পাদক আনোয়ার নির্বাচিত

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং-২৫, সংশোধিত-৩/২০০০) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে মো. হাবিবুর রহমান হবি এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক দুইবারের পুরস্কার ও স্বর্ণপদকপ্রাপ্ত ঐতিহ্যবাহী এই সমিতির নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ২০৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত মো. হাবিবুর রহমান হবি। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে ২৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন মো. আনোয়ার হোসেন।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending