15 November 2026, 01:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চট্টগ্রামে ‘ভাসমান ইনটেক’ স্থাপন করছে ওয়াসা, শুষ্ক মৌসুমেও মিলবে পানি

Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখাতে ভাসমান ইনটেক স্থাপন করবে ওয়াসা। দেশের চট্টগ্রামেই সর্বপ্রথম এ উদ্যোগ নেওয়া হচ্ছে। শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা, অর্থাৎ কর্ণফুলী নদীর পানির প্রবাহের উপর নির্ভর করে ওয়াসার পানির উৎপাদন। কর্ণফুলী নদীর পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনীয়াস্থ ওয়াসার সর্ববৃহৎ পানি শোধনাগার দুটিতে উৎপাদন হ্রাস পায় এবং সমুদ্রের পানি হালদা নদীতে ঢুকে পানিতে লবণাক্ততা বেড়ে যায়।

মূলত জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা হাতে নিচ্ছে ওয়াসা। এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

ওয়াসা সূত্রে জানা গেছে, ভাসমান ইনটেক হলো এমন একটি পানি উত্তোলন ব্যবস্থা যা পানির স্তরের ওঠানামার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপরে বা নিচে ভাসতে পারে। বর্ষা বা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্পটি পানির ওপরে ভেসে থাকে। ফলে পাম্প পানির নিচে ডুবে নষ্ট হওয়ার বা পানি শূন্য হয়ে যাওয়ার ভয় থাকে না। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের স্থান পরিবর্তন বা পাইপ ছোট-বড় করার ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে পানি তোলা যায়। পানির একেবারে নিচের স্তরে কাদা, বালি ও পলি জমে থাকে। ভাসমান ইনটেক যেহেতু পানির উপর ভাগের ঠিক নিচ থেকে পানি টানে, তাই পাম্পে কাদা বা ময়লা ঢোকার সম্ভাবনা অনেক কম থাকে। পরিষ্কার পানি প্রবাহিত হওয়ার কারণে পাম্পের ভেতরের যন্ত্রাংশ (যেমন ইমপেলার) কম ক্ষয় হয় এবং পাম্পের রক্ষণাবেক্ষণ খরচ কমে যায়।

Original report: Chattogram Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending