বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ২০১২ থেকে স্প্রিং ২০২৬ ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
মূল অনুষ্ঠানের প্রাক্কালে ১২ নভেম্বর সন্ধ্যায় ঐতিহ্যবাহী খিচুড়ি আড্ডা ও কিট বিতরণের মধ্য দিয়ে উৎসবের আমেজ শুরু হয়। ১৩ নভেম্বর সকালে ফিতা কাটা ও কবুতর উড়িয়ে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ শিক্ষক, কর্মকর্তা ও আয়োজক কমিটির সদস্যরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗