14 November 2026, 23:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ভিডিও আপলোডের বিরোধের জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত রাউজানে

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

ফেসবুকে ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে রাউজানে। মুহাম্মদ মুরাদ (৩৫) নামের কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও লোহার পাত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার এই অভিযোগ উঠেছে মুহাম্মদ সাব্বির (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। আহত মুরাদ ওই ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের প্রবীণ ব্যবসায়ী এটিএম শামসুদ্দিনের ছেলে। তিনি পথেরহাট বাজারে বাবার মালিকানাধীন কাপড়ের দোকান ‘মৌসুমি স্টোরে’ বসতেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর সাব্বির মুরাদের কাপড়ের দোকানে গিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করার বিষয় নিয়ে তার ছোট ভাই মানিকের (২৬) সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে সেখান থেকে চলে গেলেও পরে আবার দোকানে এসে মানিকের বড় ভাই মুরাদের কাছে তার ভাইয়ের বিষয়ে জানতে চান সাব্বির। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুরাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করেন সাব্বির। তখন মুরাদকে ছুরিকাঘাতের পাশাপাশি লোহার পাত দিয়েও আঘাত করা হয়।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending