সব সম্প্রদায়কে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায় বিএনপি : শামীম

সংবাদ থেকে
দেশে বর্তমান গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে একটি পরাজিত গোষ্ঠী বিভিন্ন স্থানে ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সব সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালিত হয়, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। দেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার সমান থাকবে এবং কোনো ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায় বিএনপি। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির এই সম্প্রীতি ও বন্ধন অটুট থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই হওয়া উচিত আমাদের মূলনীতি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস বাটাপাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


