এবার বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি হেফাজতে রাখার অপরাধে ‘সন্ত্রাসী’ মমির মা গ্রেপ্তার!
সংবাদ থেকে
# আসামী মমির বিরুদ্ধে ১৯ টি, সুজয়ের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে
# মামলা তদন্তনাধীন, পলাতক আসামী গ্রেপ্তারে অভিযান চলছে : ওসি তদন্ত
স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘদিন পর হলেও কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো! এবার কেএমপির অর্ন্তভুক্ত দৌলতপুর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, বিভিন্ন থানার হত্যা প্রচেষ্টা, অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, মারামারিসহ নানামুখি অপরাধে সম্পৃক্ত একাধীক মামলার আসামী মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার তার নানামুখি সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকা-ে ব্যবহৃত ২ টি বিদেশী পিস্তল ও ১৪ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি-৬) বাহিনীর হাতে আটক হলেন অপরাধ ও অপরাধীকে আশ্রয়-প্রশয় দেওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী মমির মা। সংশ্লিষ্টদের তথ্যনুসারে, পলাতক আসামী মেহেদী হাসান মমি@ মমি জমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৯ টি ও তার সহযোগী অপর পলাতক আসামী সুজয় রায়ের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৫টি মামলা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের সহযোগীতায় এসআরবি-৬’র ইস্কট কমান্ডার আরিফ সরদারের (সহকারি পুলিশ সুপার) নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন পাবলা ফকির পাড়াস্থ এলাকার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা বেগমের বর্তমান বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে পলাতক দুই আসামীর নির্দেশে দুইটি বিদেশী পিস্তল ও ১৪ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে ওই নারীকে আটক করে এসআরবি সদস্যরা। ওই ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) দুপুরে স্পেশাল কোম্পানী, এসআরবি-৬ খুলনার ওয়ারেন্ট অফিসার মো. আল আমিন হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় আটক ও পলাতক দুই আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৫)। মামলার আসামী হলেন- ১. দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার বাসিন্দা মৃত: শামীম জমাদ্দারের স্ত্রী রাজিয়া বেগম (৩৯), ২. পলাতক আসামী একই এলাকার বাসিন্দা মৃত: শামীম জমাদ্দারের পুত্র মেহেদী হাসান মমি@ মমি জমাদ্দার (২৫) ও ৩. পলাতক আসামী দৌলতপুর থানাধীন পাবলা সাহাপাড়া এলাকার বাসিন্দা বিমল রায়ের পুত্র সুজয় রায় (২৯)। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত নারী আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল ইমরান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗