১৪ নভেম্বর ২০২৬, ২৩:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আড়ংঘাটায় রেললাইনের পাশের গাছে ঝুলছিল যুবকের মরদেহ : পরিচয় শনাক্ত

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : খুলনার আড়ংঘাটা থানা এলাকায় কৈয়া বাজারমুখী রেললাইনের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম রায়হান। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি খুলনা নগরীর বৈকালী এলাকায় বসবাস করতেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে ৩০ থেকে ৩২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি জানান, মরদেহের পকেটে থাকা একটি পরিচয়পত্রে রায়হান নাম পাওয়া যায়। ওই পরিচয়পত্রে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের ডাকা হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর