প্রধান উপদেষ্টা মীর কায়সেদ আলী, সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোল্লা সোহাগ হোসেন নির্বাচিত
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার : ৬নং যোগীগোল ইউনিয়নের জাব্দীপুর ক্রীড়া চক্র ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়ামোদী তরুণ ও সদস্যদের সম্মতিক্রমে সম্প্রতি এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নির্বাচিত হয়েছেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী। এছাড়া, ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যোগিপোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, জাদীপুর ক্রীড়া চক্র ক্লাব আগামী দিনে এলাকার যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাবের এই নতুন নেতৃত্বকে স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


