দলমত নির্বিশেষে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিন : মাওলানা আবুল কালাম আজাদ এমপি

সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ যে কোন মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেছেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে।
শুধু রাজপথ বা অলিগলি নয়, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিস্টিক সেন্টার এবং রেস্টুরেন্টের মতো জনগুরুত্বপূর্ণ ও সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে। দেশের অর্থনৈতিক মেরুদ- যারা টিকিয়ে রেখেছেন, সেই ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ মানুষ আজ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজদের হাতে সম্পূর্ণ জিম্মি হয়ে পড়েছে।
সাধারণ মানুষ আজ মুক্তভাবে শ্বাস নিতে পারছে না; খুলনার মানুষ বাঁচতে চায়, তারা শান্তি চায়, নিরাপত্তা চায়। অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ করুন। সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে বন্ধ করুন। যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা না হয়, তবে খুলনার অবহেলিত ও নির্যাতিত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗