অন্য দেশের অব্যবহৃত হজ কোটায় অগ্রাধিকার পাবে বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা, বাংলাদেশকে দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। নির্ধারিত কোটা কোনো দেশ পুরোপুরি ব্যবহার করতে না পারলে, সেই বাড়তি কোটা বাংলাদেশের জন্য বরাদ্দের বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৭ সালের হজ চুক্তি সইয়ের আগে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗