15 November 2026, 03:22 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৭৪ জন বালক ও ৯৭৬ জন বালিকা। কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেজিতে ৩০৪ জন, প্রথম শ্রেণিতে ৩৪০ জন, দ্বিতীয় শ্রেণিতে ২৫৭ জন, তৃতীয় শ্রেণিতে ২৫৬ জন, চতুর্থ শ্রেণিতে ২৮২ জন এবং পঞ্চম শ্রেণিতে ৩১১ জন শিক্ষার্থী ছিল।

কেন্দ্রভিত্তিক শিক্ষার্থীর মধ্যে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৪৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১৩ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৫৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending