হবিগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে মাওলানা মুফতি হাফেজ জাকারিয়া আহমদ এর উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫ ও ১০ পারা দুটি গ্রুপে ৬শ শিক্ষার্র্থীরা কুরআন হেফজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি খন্দকার হেলাল উদ্দিন। অন্যান্যদের মাঝে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ আতিকুর রহমান, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ শাহরিয়া বিন সাদী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
গাউছিয়া সুন্নীয়া একাডেমী ও নুরানী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম সারওয়ারে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা মুফতি আবু ছাফওয়ান মোঃ আশরাফুল ওয়াদুদ, প্রফেসর সাজ্জাদুর রহমান, সাংবাদিক মোঃ ছানু মিয়া, হাফেজ রেজাউল করিম, হাফেজ হাফিজুর রহমান, আব্দুল আহাদ সর্দার, হাফেজ মুজিবুল হক, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


