১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ইউরোপের ভিসা বন্ধে ॥ নবীগঞ্জের হাজারো যুবকের মাথায় হাত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪০

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

ইউরোপের ভিসা বন্ধে ॥ নবীগঞ্জের হাজারো যুবকের মাথায় হাত

· বাংলাদেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হঠাৎ করে স্বপ্নের দেশ ইউরোপের ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে যাওয়ায় নবীগঞ্জে অনেক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভিটেবাড়ি বিক্রি করে, জমি বন্ধক রেখে, সুদের উপর টাকা নিয়ে যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন হাজারো যুবক-যুবতী ও বিভিন্ন বঢ-বসায়ীগণ। তাদের মধ্যে মন ভেঙে পথে বসেছেন অনেকেই। ওই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্নজনদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে- উপজেলার বেশিরভাগ যাত্রী ছিলেন ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইতালি, ফ্রান্স, স্পেন ও গ্রীসগামী। দীর্ঘদিন ধরে তারা দালালদের মাধ্যমে ফাইল জমা দিয়ে রেখেছিলেন। কেউ কেউ পাসপোর্ট জমা দিয়ে ভিসার অপেক্ষায় ছিলেন মাসের পর মাস। কিন্তু হঠাৎ ভিসা কার্যক্রম বন্ধের খবরে সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেছে।

ভুক্তভোগী মোঃ আব্দুস সামাদ জানান-তিনি স্বপরিবারে ইউরোপ (কানাডা) যাওয়ার জন্য ২৫ লক্ষ টাকা দিয়ে চুক্তি করেন এক দালালের মাধ্যমে। দীর্ঘ দুই বছর হলো তার কপালে কানাডা যাওয়া জুটেনি। আরেক ভুক্তভোগী আব্দুল রশিদ মিয়া জানান-ইতালী যাওয়ার জন্য তার ব্যবসায় আয় থেকে জমানো ১৫ লক্ষ টাকা দিয়েছেন পরিচিত এক আত্মীয়কে। প্রায় একবছর হলো ইতালী যাচ্ছেন না, আবার টাকা ফেরত ও পাচ্ছেন না। ডিগ্রী পাশ করে স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্ততি নিচ্ছিলেন মোছাঃ আবিদা তাবাচ্ছুম (বিউটি)। এক যুবকেন সাথে বিয়ের শর্তে ১০ লক্ষ টাকায় চুক্তিতে স্টাম্প করেন। কপাল মন্দ আজ তিন বছর ফেরিয়ে গেলো তার স্বপ্ন পূরন হলোনা। অনেকেই নিজের শেষ সম্বল ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। কেউ গরু-ছাগল বিক্রি করেছেন, কেউ স্ত্রীর গহনা বন্ধক রেখেছেন। এখন ভিসাও হলো না, টাকাও ফেরত পাচ্ছেন না। দালালরা টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী যুবক তোফায়েল আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ইউরোপ যাবো বলে বাবার বসত ভিটার ৪৫ শতকের মধ্যে ৪০ শতাংশ ভূমি বিক্রি করেছিলাম। এখন না পারছি দেশে কিছু করতে, না পারছি বিদেশ যেতে। পরিবারের সামনে মুখ দেখাতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাইমারী শিক্ষক বলেন-চাকরির জমানো কয়েক লক্ষ টাকা খুইয়ে এখন ইউরোপ যাওয়ার বড় স্বপ্ন মনে থেকে মুছে দিয়েছেন। এই অবস্থায় নবীগঞ্জের প্রতিটি গ্রামে এখন হতাশা আর হাহাকার। অনেক যুবক-যুবতী মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারে অশান্তি বেড়ে গেছে। সচেতন মহল মনে করেন, এই বিষয়ে সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের টাকা উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তা না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। অবশেষে অনেকে ঝড়ে গিয়ে বিপদগামী পথে পা দিবে। দেখা দিবে সমাজে অশান্তি।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ