চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে ১১টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
গতকাল শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল শনিবার ভোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোলনা চা-বাগান এলাকায় মালিক বিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুগুলো পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। এছাড়া চুনারুঘাটের চিমটিবিল ও বাল্লা বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে আরও ২টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট মশার কয়েল জব্দ করে। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗