নবীগঞ্জে সিএনজি চোর ছাবু গ্রেপ্তার

সংবাদ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের সিএনজি গাড়ি চোরের সর্দার ছাবু মিয়া অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে। গতকার শনিবার বিকালে পুলিশ আদিত্যপুর ভবের বাজার থেকে থাকে গ্রেফতার করে। ধৃত ছাবু কানাইপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
সুত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে কেলি কানাইপুর গ্রামের সেবু মিয়ার একটি সিএনজি গাড়ি চুরি হয়। এ ব্যাপারে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন সেবু মিয়ার ছেলে আঃ মালিক। পুলিশ তদন্তকালে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে ছাবু মিয়ার ভাগনা চানপুর গ্রামের এক চোরকে গ্রেফতার করে।
অপর চোর ছাবু মিয়া, মামুন মিয়া গংরা আত্মগোপনে চলে যায়। গতকাল শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চোর সর্দার ছাবু মিয়াকে গ্রেফতার করে। মামুন মিয়া পলাতক রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗