15 November 2026, 11:25 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ছাত্ররা হলো— বড় হলদিয়া গ্রামের রেহান উদ্দিনের ছেলে সিফাত (১০), উদ্দমদী গ্রামের মোতালেব বেপারীর ছেলে সাব্বির (১৫) এবং উত্তর সরদারকান্দি গ্রামের কাউছার প্রধানের ছেলে সাকিন (১১)।

মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, আবাসিক ওই মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসাতেই অবস্থান করে এবং প্রতি শুক্রবার সকালে নিজ নিজ বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে পুনরায় মাদ্রাসায় ফিরে আসে। নিয়ম অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা মাদ্রাসায় না ফেরায় এবং বাড়িতেও তাদের খোঁজ না মেলায় শুরু হয় অনুসন্ধান।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending