ইউসিটিসিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা ও সেমিনার

সংবাদ থেকে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কিরাত, হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। আলোচক ছিলেন ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের উপদেষ্টা ড. মো. মোশররফ হোসাইন আজহারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗