১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী কালের কণ্ঠকে বলেন, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এর পর আরআরএফের এএসপি আবুল কাশেম জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পর পাচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর