হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন
Source: Dainik Purbokone / International

সংবাদ থেকে
সামুদ্রিক মাইনে ধাক্কা খাওয়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণাংশে দুটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। রবিবার (১৫ নভেম্বর) ভোরে এ কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, জাহাজগুলো নেভিগেশন ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রেখে একটি অননুমোদিত রুট দিয়ে গোপনে জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল।
ইরানি নৌবাহিনী জানিয়েছে, মাইন বিস্ফোরণের ফলে ট্যাংকারগুলোতে তীব্র বিস্ফোরণ ঘটে ও বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে ওই বিবৃতিতে জাহাজগুলোর পরিচয় বা হতাহতের শঙ্কা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗