১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজউকের ঝাড়ুদার থেকে বিপুল সম্পদের মালিক, ইসমাইলের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন সাধারণ ঝাড়ুদার হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন। অথচ অভিযোগ রয়েছে, মাত্র ১৭-১৮ বছরের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন রাজউকের কর্মচারী মো. ইসমাইল হোসেন মিয়া। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক দোকান, জমি, গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন, এমনকি পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলেও তার শেয়ার থাকার অভিযোগ উঠেছে। একজন সাধারণ কর্মচারীর এমন সম্পদ অর্জনের উৎস কী—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজউকসহ সংশ্লিষ্ট মহলে।

ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে এসব সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে মাস্টাররোলে ঝাড়ুদার হিসেবে রাজউকে যোগ দেন মো. ইসমাইল হোসেন মিয়া। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নয়াদিল গ্রামে। তিনি ওই গ্রামের রিকশাচালক হারেছ মিয়ার ছেলে বলে জানা গেছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর