কচুয়ার বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ২টি ইউনিয়ন হচ্ছে

সংবাদ থেকে
নিউজ ডেস্ক : চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ‘৩ নম্বর বিতারা (পশ্চিম) ইউনিয়ন’ ও ‘৩ নম্বর বিতারা (পূর্ব) ইউনিয়ন’ নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারিসেবা
এ বিষয়ে গত ১২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা প্রশাসক, চাঁদপুরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ‘৩ নম্বর বিতারা (পশ্চিম) ইউনিয়ন’ ও ‘৩ নম্বর বিতারা (পূর্ব) ইউনিয়ন’ নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




