১৫ নভেম্বর ২০২৬, ১৪:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বায়ুসেনা থেকে চলচ্চিত্র, উমাশঙ্কর যাদবের বহুমুখী যাত্রা

সূত্র: Dhaka News24 / বিনোদন

সংবাদ থেকে

সাহিত্য, চলচ্চিত্র ও শিল্পোদ্যোগের মেলবন্ধনে গুজরাটের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত এক নাম উমাশঙ্কর যাদব। প্রাক্তন ভারতীয় বায়ুসেনা কর্মী থেকে উদ্যোগপতি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন নিজের কর্মজীবনে।

গুজরাটের আহমেদাবাদের সাহিত্য ও সাংস্কৃতিক পরিসরে যে কয়েকজন ব্যক্তি নিয়মিত নতুন ভাবনা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র তৈরি করে চলেছেন, তাঁদের মধ্যে অন্যতম উমাশঙ্কর যাদব। তাঁর জীবনযাত্রা একদিকে যেমন শৃঙ্খলা ও অধ্যবসায়ের গল্প, অন্যদিকে তেমনই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

১৯৮৫ থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন তিনি। বায়ুসেনার ইলেকট্রনিক্স বিভাগে কাজের অভিজ্ঞতা তাঁর জীবনে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাদার মনোভাবের ভিত তৈরি করে। পরবর্তী সময়ে সামরিক জীবনের অধ্যায় পেরিয়ে তিনি প্রবেশ করেন ব্যবসা, প্রকাশনা, সাহিত্য ও চলচ্চিত্রের জগতে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর