এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার

সংবাদ থেকে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে তার ব্যক্তিগত দায় হিসেবে দেখছে পুলিশ। এ ধরনের কর্মকাণ্ডে কোনো কর্মকর্তার দায় পুলিশ নেবে না বলে স্পষ্ট করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবেন, তাঁর দায় একান্তই ব্যক্তিগত। এর দায় বাহিনী কখনো নেবে না। এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে বাহিনীর অন্য সদস্যদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশনার বলেন, এটি মানসিক চাপে পড়ার বিষয় নয়। কারণ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যিনি জড়িত হন, সেটি তার একান্ত ব্যক্তিগত দায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗