রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
Source: Suprobhat Bangladesh / Environment

সংবাদ থেকে
রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗