১৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেফতার

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

চট্টগ্রাম: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়েছিল।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন আরআরএফ-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পরে রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পাওয়া যায়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর