একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম প্রধান কর্তব্য।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদই হলো প্রকৃত গণতন্ত্রের প্রাণকেন্দ্র।
অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন ব্যাপকভাবে বেড়েছে, তেমনি প্রকল্পগুলো বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে সংসদ-সদস্যদের লব্ধ জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗