ফুলবাড়ীতে ৭৯ বোতল এসকাফসহ দুই যুবক গ্রেপ্তার
Source: Dainik Jahan / Crime

সংবাদ থেকে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ বোতল মাদকদ্রব্য এসকাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বিদ্যাবাগিশ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের বসতবাড়ির উত্তর দুয়ারি টিনের শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় ৭৯ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
Original report: Dainik Jahan
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗