ই-ঋণ স্কিমের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক, মিলবে ৫০ হাজার টাকা

সংবাদ থেকে
জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার সুযোগ রেখে ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ স্কিমের আওতায় ঋণ বিতরণ করা যাবে। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আবেদন, ঋণের অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত সার্কুলার জারি করে স্কিমটির নীতিমালা হালনাগাদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা এবং ই-ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঋণের আবেদন থেকে শুরু করে অর্থ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

