দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ১২৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৪০ টাকায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২১ টাকা ৩০ পয়সা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
