15 November 2026, 17:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শুরুতে বিপর্যয়, তামিমের ফিফটিতে স্বস্তিতে বাংলাদেশ

Source: Bogura Live / Sports

সংবাদ থেকে

জোহানেসবার্গ টেস্টের প্রথম বলেই আউট হয়েছেন মাহফিজুল ইসলাম। টেস্ট অভিষেকের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২২ বছর বয়সী এই ব্যাটার। এর মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেও নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসের প্রথম বলেই আউট হলেন মাহফিজুল।

সব মিলিয়ে টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। এর আগে ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তবে তাঁরা তিনজনই ছিলেন বোলার।

এ ছাড়া টেস্ট অভিষেকেই ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ক্রিকেটার মাহফিজুল। এর আগে ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক এই বিরল ঘটনার শিকার হয়েছিলেন।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending