কুলাউড়ার কটারকোনা মাদরাসায় দাওরায়ে হাদিস উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

সংবাদ থেকে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস কটারকোনা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) মাহফিল চলাকালে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। আল হুসাইন ছাত্র সংসদের সাবেক জিএস মাওলানা মাহদী হাসান কামালের সৌজন্যে প্রদানকৃত এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেন জামেয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ ও উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি ইলম অর্জনের মাধ্যমে তরুণ আলেমরাই আগামী দিনে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠার মূল ভূমিকা পালন করবেন। মাদরাসার এমন উদ্যোগে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



