15 November 2026, 18:34 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া পরামর্শকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বিচার চলাকালে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এসে বিচার মোকাবিলা অথবা আপিল করার পরামর্শ দেওয়া হয়নি। এখন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর পুনর্বিচারের কথা বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে পুনর্বিচারের প্রসঙ্গ তুলে ধরা হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর ভারতের অবস্থানের সমালোচনা করেন।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending