স্বপ্ন-তে শীতের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

সংবাদ থেকে
শীতের আগমনে ত্বকের বাড়তি যত্ন এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। শীতের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীতে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
এই বিশেষ অফারের আওতায় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম, ফেসওয়াশসহ নানা ধরনের প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্য। পাশাপাশি শীতের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে ইলেকট্রিক কেটলি ও পানির বোতলসহ আরও বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।
শীত মৌসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে লোশন ও ময়েশ্চারাইজিং ক্রিমের চাহিদা বাড়ে। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টিও গুরুত্ব পায়। ক্রেতাদের এসব প্রয়োজন বিবেচনায় রেখে স্বপ্নের এ বিশেষ আয়োজন। এর ফলে একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি শীতের প্রয়োজনীয় পণ্যও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

