কোটচাঁদপুরে জুলাইবিরোধী অপকর্মে লিপ্ত, গ্রেপ্তারের দাবি

সংবাদ থেকে
জুলাই গণ অভ্যুত্থানে গণ-হত্যাকারী ঢাকার যাত্রাবাড়ি থানার দুটি হত্যা মামলার ৫ আসামী খোরশেদ আলম তার পুত্র শাহাদত হোসেন, কন্যা জান্নাতুল ফেরদৌস তন্নী,সফিউদ্দীনের পুত্র উজ্জল হোসেন এবং কাউসার আলীর পুত্র লাভলু রহমান লাবু থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সামনে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেপ্তার হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ঢাকায় বসবাসকারী আসামিদের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামে। তাদের বিরুদ্ধে বিগত ১৭/০৭/২০২৬ তারিখে ঢাকার যাত্রাবাড়ি থানায় মোঃ বাবুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা নং ৬২, ধারা ১৪৩/১৪৮/১৪৯/৩০২/১০৯/৩৪,(বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া সংগঠন করিয়া খুন করত: প্ররোচনা দেওয়ার অপরাধ।) পরবর্তিতে ১৭ জুলাই-২৬ তারিখে একই থানায় আরো একটি হত্যা মামলা দায়ের হয়, যার নম্বর ৬৮।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗