১৫ নভেম্বর ২০২৬, ১৯:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক আলমগীর কবীর

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (১৬৭৯৫)। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) তারিখের এক প্রজ্ঞাপনে তাঁকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন। একই প্রজ্ঞাপনে গোপালগঞ্জ ও হবিগঞ্জ জেলাতেও নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর