১৫ নভেম্বর ২০২৬, ১৯:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ বসতঘর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৪

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ বসতঘর

· বাংলাদেশ

রাঙামাটির রাজস্থলীতে রান্নার চুলা থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে আটটি ভাড়াটিয়া পরিবারের বসতঘর। এতে ঘরবাড়ি ও আসবাবপত্রসহ মালিক ও ভাড়াটিয়াদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজস্থলী উপজেলা সদরের আমছড়াপাড়া এলাকায় কৃষি ব্যাংকসংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির এক ভাড়াটিয়া সকালে রান্না শেষে ঘর থেকে বাইরে কাজে যান। এর কিছুক্ষণ পর তাঁর রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়িটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ