কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু
Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে
জলাতঙ্ক রোগের ঝুঁকি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) কাপ্তাই উপজেলা সদরে প্রায় ১০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
Original report: Pahar Barta
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗