গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
ঢাকা: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামান এবং পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। আর এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, গোপালগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এছাড়া, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗








