নালার ওপর স্থাপনা নির্মাণকারীদের স্ল্যাবের অনুমোদন নিতে পরামর্শ চসিকের
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরীতে নালার ওপর অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনা চিহ্নিত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে স্থাপনার মালিকদের নালার ওপর স্ল্যাব নির্মাণের অনুমোদন নেওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে নগরের কোতোয়ালী থানাধীন ২ নম্বর গেট থেকে বহদ্দারহাট কাঁচা বাজার জামে মসজিদ পর্যন্ত সড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নালার ওপর অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনার মালিকদের স্ল্যাব নির্মাণের অনুমোদন-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে চসিকের ১১০ নম্বর কক্ষে যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗