15 November 2026, 20:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে- এমপি মানিক

Source: Chandpur Times / Education

সংবাদ থেকে

চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। মাদক, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending