15 November 2026, 22:47 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ‘নাশকতা বরদাস্ত করা হবে না’

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৬ প্লাটুন (প্রায় ১৫০ জন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও আজ (রোববার) নতুন করে আরও তিন প্লাটুন সদস্য যুক্ত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending